পাঁচ জেলায় স্থাপন হবে আন্তর্জাতিক মানসম্পন্ন পাঁচটি নিউক্লিয়ার
মেডিসিন সেন্টার। জেলাগুলো হচ্ছে টাঙ্গাইল, সুনামগঞ্জ, নোয়াখালী, পটুয়াখালী ও কিশোরগঞ্জ।
প্রত্যন্ত এলাকার মানুষের স্বল্পমূল্যে সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা দিতেই এমন উদ্যোগ।
এসব সেন্টারের মাধ্যমে থাইরয়েড, কিডনি, লিভার, হৃদরোগ, বিভিন্ন ধরনের ক্যানসারসহ জটিল
রোগের আধুনিক চিকিৎসা নিশ্চিত করা হবে। এজন্য ‘মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে ইনস্টিটিউট
অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস নির্মাণ’ শীর্ষক একটি নতুন প্রকল্প হাতে...