ভোর সাড়ে ৫টা। মাগুরার এক পোলট্রি খামারির ফোন স্ক্রিনে ভেসে ওঠে মাত্র আট শব্দের একটি খুদে বার্তা— ‘আজকের ব্রয়লার ১২২ টাকা, ডিম ৯ টাকা ৫০।’
কোনো দরকষাকষি নেই, নেই কোনো হিসাবনিকাশের সুযোগ। ৪৫ দিন ধরে রোদ-বৃষ্টি মাথায় নিয়ে, চড়া দামে ফিড ও ওষুধ কিনে যে খামারি রক্ত পানি করে মুরগি বড় করলেন— সেই পণ্যের গায়ে নিজের তৈরি খরচের ট্যাগ বসানোর ন্যূনতম অধিকারটুকুও তার নেই। কে পাঠাল এ বার্তা? কোন অদৃশ্য সমীকরণে রাতারাতি ভেঙে দেওয়া হলো শত শত খামারির মনোবল? খামারি তার কিছুই জানেন না। অথচ গুটিকয়েক মধ্যস্বত্বভোগী...