জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংগঠন জাতীয় নারীশক্তির নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে শীর্ষ দুই পদ পেয়েছেন দলটির সংরক্ষিত নারী আসনের দুই এমপি ডা. মাহমুদা আলম মিতু এবং নুসরাত তাবাসসুম। আজ রবিবার জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন অনুমোদন দিয়েছেন এই কমিটির।এনসিপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় নারীশক্তির বিদ্যমান কমিটি বাতিল করে নতুন (আংশিক) কমিটি ঘোষণা করা হয়েছে। ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।জাতীয় নারীশক্তির আহ্বায়ক হয়েছেন মাহমুদা...