বিনত
বিবির মসজিদ পুরান ঢাকার নারিন্দায়। এটি একটি সুলতানি
আমলের মসজিদ। নারিন্দার হায়াৎ ব্যাপারীর পুলের উত্তর দিকে এটি অবস্থিত।
শিলালিপি
অনুযায়ী মসজিদটি ৮৬১ হিজরি, অর্থাৎ
১৪৫৬-৫৭ খ্রিস্টাব্দে নির্মিত
হয়। নির্মাণকালে বাংলার শাসক ছিলেন সুলতান
নাসিরউদ্দীন মাহমুদ শাহ।
মসজিদটি
নির্মাণ করান সুলতানের কন্যা
মোসাম্মৎ বখত বিনত বিবি।
তার নামানুসারেই স্থাপনাটির নাম বিনত বিবির
মসজিদ।