৩৮ বছরের সাহিদা ফকির ১৯ জুলাই মুম্বইয়ের বাড়ি থেকে সবজি কিনতে বেরিয়েছিলেন। ছোট ছেলেকে বলেছিলেন, কয়েক মিনিটের মধ্যেই ফিরবেন। কিন্তু তিন মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও বাড়ি ফেরা হয়নি তার। এখন স্বামী ও দুই সন্তানকে ছেড়ে বাংলাদেশের সাতক্ষীরার একটি গ্রামে দিন কাটছে সাহিদার। তার অভিযোগ, ভারতের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর তাকে আটক করে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। শুধু সাহিদা নন, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার পর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন, আটক ও দেশছাড়ার আতঙ্কে দিন কাটছে ভারতের একাধিক মুস...