সকালের নাশতার টেবিলে প্রতিদিনই
পাশাপাশি বসতেন দুজন। হাসি-ঠাট্টা, আড্ডা আর সফরের দৈনন্দিন রুটিনে কখনোই মনে হয়নি,
ক্যারিয়ারের শেষ অধ্যায়ের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। অথচ পোর্ট এলিজাবেথ বিমানবন্দরে
পা রাখার পরই সংবাদমাধ্যমের খবরে নাফিস ইকবাল জানতে পারেন—আগামী বছরের ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম
টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলছেন মুশফিকুর রহিম।
বিসিবির বোর্ড সভা শেষে
গতকাল শনিবার সংবাদ সম্মেলনে মুশফিকের অবসরের এই ঘোষণা দেন বোর্ড সভাপতি তামিম ইকবাল।
দক্ষিণ...