দেশের তিনটি গ্রামকে টেকসই উন্নয়ন
লক্ষ্যমাত্রার (এসডিজি) মডেলে রূপান্তরের পরিকল্পনা নিয়েছে সরকার। এ গ্রামগুলোর সব
সমস্যার সমাধান করে বিশ্বের কাছে তুলে ধরা হবে উদাহরণ হিসেবে। গ্রামীণ জীবনের অনেক
অনুষঙ্গই থাকবে এ গ্রামগুলোয়; কিন্তু থাকবে না দারিদ্র্য, বাল্যবিয়ে, বেকারত্ব; নদীভাঙন,
বন্যার দুর্ভোগ। এ গ্রামগুলো থেকেই এসডিজির আলো ছড়াবে পুরো দেশে।
প্রাথমিকভাবে এসডিজি
মডেল গ্রামের তালিকায় ছিল কুড়িগ্রামের উলিপুর উপজেলার সোনারপাড়া এবং খুলনার ডুমুরিয়া
উপজেলার তেলিখালী; কিন্তু এ দুটি গ্রামের আ...