পূর্ণিমার স্নিগ্ধ আলো আর উপমহাদেশীয় শাস্ত্রীয় সংগীতের আবেশে ঢাকায় অনুষ্ঠিত হলো ‘নাদ’-এর সপ্তম শাস্ত্রীয় সংগীত বৈঠক। গতকাল বুধবার সন্ধ্যায় ঢাকা ইন্টারন্যাশনাল মিউজিক একাডেমি, বনানীতে আয়োজিত এই সংগীতসন্ধ্যায় শিল্পীদের পরিবেশনায় সৃষ্টি হয় এক মনোমুগ্ধকর সুরের আবহ।অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করেন শিল্পী দীপানিতা দীপা এবং সেতার পরিবেশন করেন সোহিনী মজুমদার। তাদের পরিবেশনা দর্শক-শ্রোতাদের মধ্যে সুরের আবেশ তৈরি করে।অনুষ্ঠানে তবলায় ছিলেন কুমার প্রতিভিম্ব ও ইসরাত-ই-জাহান খুশবু এবং হারমোনিয়ামে ছিলেন...