ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের চুল টেনে লাল কার্ড দেখেছেন ভিনিসিয়ুস জুনিয়র। এমন আচরণের জন্য রিয়াল মাদ্রিদের সতীর্থ ও সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। তবে আসন্ন এল ক্লাসিকোয় তাকে পাওয়া যাবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।লা লিগায় সান্তিয়াগো বার্নাব্যুতে ভিয়ারিয়ালের বিপক্ষে ১-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৫২ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ভিনিসিয়ুস। কিন্তু ২০ মিনিটের বেশি খেলতে পারেননি তিনি। প্রতিপক্ষের নাথান সালিবার চুল টানার ঘটনায় ভিএআরের সহায়তায় তাকে সরা...