নাট্যনির্দেশক ও শিক্ষক হিসেবে খ্যাতি রয়েছে সৈয়দ জামিল আহমেদের। দীর্ঘ ৪২ বছর পর মঞ্চে আবারও অভিনয় করতে দেখা যাবে তাকে। অভিনয়ে ফেরা ও গ্রুপ থিয়েটার চর্চার নানা দিক নিয়ে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন পাভেল রহমান
মঞ্চে অভিনয় না করার কারণ কী?
নিজেকে কখনোই অভিনেতা মনে করিনি, এখনো করি না। আমি মূলত একজন নির্দেশক। ন্যাশনাল স্কুল অব ড্রামায় যখন পড়েছি, তখন আমার শিক্ষক অভিনয়ের জন্য উৎসাহ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমার ‘মুখভঙ্গি খুবই অভিব্যক্তিপূর্ণ’; অভিনয় করলে ভালো করতে পারতাম। কিন্তু তখনো...