বাংলা নাটকের ভাষা যখন নতুন দিশা খুঁজছিল, তখনই আবির্ভাব ঘটে সেলিম আল দীনের। ১৯৪৯ সালের ১৮ আগস্ট ফেনীর সোনাগাজীর সেনেরখিল গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেওয়া এই নাট্যকার একাধারে ছিলেন শিক্ষক, গবেষক, সংগঠক এবং শিল্পতাত্ত্বিক।
সেলিম আল দীনের শিক্ষাজীবন ছিল বর্ণাঢ্য। শৈশব-কৈশোর কেটেছে গ্রাম...