মানুষের ভেতর লুকিয়ে থাকা হিংস্রতা, ভয়, লোভ, প্রেম ও প্রতিবাদের নানা দিক তুলে ধরে তৈরি হয়েছে নাট্যপালার প্রযোজনা ‘বাঘ’। সামাজিক অবহেলা ও প্রাতিষ্ঠানিক শিক্ষার অভাবে এক যুবকের মধ্যে কীভাবে পশুত্ব জেগে ওঠে, তা নিয়েই এগিয়েছে নাটকটির কাহিনি। ঢাকার শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার মিলনায়তনে আজ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ‘বাঘ’ মঞ্চায়ন করবে নাট্যপালা। বাদল সরকারের রচনায় এটি নির্দেশনা দিয়েছেন তোসাদ্দেক হোসাইন মান্না। অভিনয়ে জুবায়ের জাহিদ ও প্রমা হুসাইন। ‘বাঘ’-এর কেন্দ্রীয় চরিত্র এক স্বশিক্ষিত যুবক, যে নারীদে...