‘এটা আমাদেরই গল্প’র অভাবনীয় সাড়া পাওয়ার পর নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’ লিখেছেন ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। আজ থেকে প্রতি বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এর পর্ব। তার সাক্ষাৎকার নিয়েছেন জনি হক
দর্শকের প্রত্যাশা পূরণ করা, নাকি নতুন কিছু আবিষ্কার করা, ‘ফিরে আসার গল্প’ নির্মাণের সময় কোন বিষয়টি আপনাকে বেশি তাড়িত করেছে?
দর্শকের প্রত্যাশা একটা বড় দায়িত্ব। তবে সেই প্রত্যাশার কথা ভেবে নিজের গল্প বলার স্বাভাবিক জায়গাটা হারাতে চাই না। ‘...