দেশে নাট্যচর্চায় ৩৬ বছরের পথচলা উদযাপন করতে যাচ্ছে নাট্যসংগঠন নাট্যকেন্দ্র। ১৯৯০ সালের ১১ অক্টোবর যাত্রা শুরু করা দলটির তিন যুগ পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে নাট্য প্রযোজনা, মুক্ত আলোচনা ও প্রীতি সম্মিলনের। ‘মঞ্চে মঞ্চে আগামীর স্বপ্ন’ প্রতিপাদ্য নিয়ে উদযাপনটি নাট্যকর্মী, সংস্কৃতিকর্মী ও দর্শকের মিলনমেলায় পরিণত হবে বলে প্রত্যাশা আয়োজকদের।
আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার মিলনায়তনে মঞ্চায়ন হবে নাট্যকেন্দ্রের প্রযোজনা ‘পুণ্যাহ’। বদরুজ্জামান আলমগীরের রচনায় এর নির...