নেদারল্যান্ডসের ঐতিহাসিক শহর হারলেমে পিটার ডে ভ্রিসের পুরনো বইয়ের দোকান। দোকান জুড়ে সাজানো শত শত বছরের পুরনো মানচিত্র, দুর্লভ অলংকরণ, প্রথম সংস্করণের বই আর ইতিহাসের দলিল। সেখানে ঢুকলে যেন থমকে যায় সময়। সেই দোকানের একপাশে বসে থাকেন পিটার ডে ভ্রিস। কোনো দিন দু-একজন ক্রেতা আসেন, বিক্রি হয় দু-একটি বই। আবার কোনো দিন কাটে নীরব পরিবেশে, একা।
জুনের মাঝামাঝি এমন এক নীরব দুপুরে হঠাৎ একটি ইমেইল আসে তার কাছে। ‘টু জিরো সেভেন সেভেন এআই’ নামে একটি কোম্পানির প্রতিনিধি নিজেকে ‘নাটালি’ পরিচয় দিয়ে তাকে প্রায় তিন...