ছোট্ট
খোকা স্বপ্ন দেখে
গ্রামের
পাশে মাঠে,
বটের
তলে সবার সাথে
মন দিয়েছে পাঠে।
গ্রামের
বিলে মাছ ধরছে
তুলছে
জমির শাক,
চড়ুই,
ঘুঘু, পানকৌড়ির,
শুনেছে
মধুর ডাক।
ডাংগুলি
আর চি-বুড়িচি
খেলছে
বিকেল জুড়ে,
সারাটা
দিন পাখ-পাখালি
দেখছে
ঘুরে ঘুরে।
গ্রামের
মেলায় ঘুরে ফিরে
চড়ছে
নাগরদোলা,
স্বপ্ন
এমন সত্যি হলে
যেত
কি আর ভোলা?