পাবনা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার ছোট্ট একটি দোকান। যেখানে বিত্ত বা ক্ষমতা না থাকলেও, মাটির প্রদীপের মতো নিজেকে পুড়িয়ে গত সাড়ে তিন দশক ধরে আলো ছড়িয়ে যাচ্ছেন এক নিভৃতচারী— নাজিমুদ্দিন খোকা। শহরবাসী তাকে চেনেন ‘খোকা মামা’ নামে। সাধারণ এক স্টেশনারি দোকানদার হয়েও যিনি তিন শতাধিক তরুণ-যুবককে আগলে রে...