কুমিল্লার নাঙ্গলকোটে ঋণের কিস্তির টাকা পরিশোধ নিয়ে বিরোধের জেরে এক গৃহবধূকে পুলিশে দেওয়ার অভিযোগ উঠেছে সাজেদা ফাউন্ডেশন নামের একটি বেসরকারি সংস্থার (এনজিও) বিরুদ্ধে।গতকাল রবিবার রাতে উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের চারজানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে গৃহবধূর পরিবার।গ্রেপ্তার গৃহবধূর নাম ফাতেমা (২৪)। তিনি চারজানিয়া গ্রামের সাগরের স্ত্রী।ফাতেমা জানিয়েছেন, তিনি সাজেদা ফাউন্ডেশন থেকে দেড় লাখ টাকা ঋণ নিয়েছিলেন...