ময়মনসিংহের ঐতিহাসিক স্থাপনা শশীলজের সৌন্দর্যের অন্যতম আকর্ষণ এর সবুজ প্রাঙ্গণ। সেখানে থাকা বিরল নাগলিঙ্গমগাছের ফুল ও পাতার সৌন্দর্য দর্শনার্থীদের নজর কাড়ে। তবে শশীলজের পুকুরপাড়ে থাকা বড় দুটি নাগলিঙ্গমগাছ এখন ঝুঁকিতে। পুকুরপাড়ের মাটি সরে যাওয়ায় গাছ দুটির শিকড়ের বড় একটি অংশ মাটির বাইরে বেরিয়ে এসেছে। এতে বড় ধরনের ঝড় কিংবা সময়ের সঙ্গে মাটি আরও সরে গেলে গাছ দুটি উপড়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সম্প্রতি শশীলজ প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, পেছনের ডিম্বাকৃতির পুকুরের উত্তর পাড়ে সীমানাপ্রাচীর ঘেঁষে দাঁড়িয়ে আছে...