দেশের বাইরে অবস্থান করেও ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশকে অস্থিতিশীল করার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।তিনি বলেন, গত কয়েক দিন ধরে ফ্যাসিস্ট সরকারের দোসররা দেশের ভেতরে ও বাইরে থেকে বিভিন্নভাবে তৎপরতা চালিয়ে যাচ্ছে। সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করে মানুষের মধ্যে আতঙ্ক ও অশান্তি ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা করছে তারা।আজ শুক্রবার সন্ধ্যায় শরীয়তপুরের নাওডোবা এলাকায় কার্যক্রম নিষিদ্...