ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরে শেষ হয়েছে বাংলাদেশের ফিফা আসিয়ান কাপে অভিযান। এরপর বাংলাদেশের দুই ফুটবলার সাদ উদ্দিন ও সোহেল রানা জুনিয়রের বিরুদ্ধে উঠেছে নাইট ক্লাবে যাওয়ার অভিযোগ। এ নিয়ে তাদের বিরুদ্ধে শুরু হচ্ছে আনুষ্ঠানিক তদন্ত।এই বিতর্ক নিয়ে গভীর হতাশা ও ক্ষোভ জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রবিবার জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারে এশিয়ান গেমসে উশুতে পদকজয়ী জিনাত আক্তারকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, 'ফুটবলের ফলাফল এমনিতেই খুব বাজে হয়েছে। তার ওপর এই অভিযোগ এসেছে। আ...