২৫ বছর পর প্রথম ইংলিশ
ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জিতে স্যার ববি চার্লটন, কেভিন কিগান, মাইকেল
ওয়েন ও স্যার স্ট্যানলি ম্যাথিউসের মতো কিংবদন্তিদের পাশে বসেছেন হ্যারি কেইন। নিজ
শহর লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে ফুটবলের সেরা ব্যক্তিগত পুরস্কারটি উঁচিয়ে ধরার
পর থেকেই ব্রিটেনে তাকে সর্বোচ্চ রাজকীয় সম্মাননা ‘নাইটহুড’ দেওয়ার গুঞ্জন জোরদার হয়েছে।
বুধবার রাতে জার্মান কাপে
মাগদেবার্গের বিপক্ষে বায়ার্ন মিউনিখের ৬-১ গোলের বড় জয়ের পর মিক্সড জোনে সাংবাদিকদের
মুখোমুখি হন কেইন। ম্যাচটিতে বিশ্রাম পাওয়া...