দেশের ব্যাংক খাতে বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। গত জুনে খেলাপি ঋণের হার বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ৭৮ শতাংশ বা ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাংশ (৫ লাখ ৪৫ হাজার ৮৯৯ কোটি টাকা) ঋণ ফেরত পাওয়ার সম্ভাবনা প্রায় নেই। অন্যদিকে, খেলাপি ঋণ থেকে সৃষ্ট ক্ষতি সামাল দিতে প্রয়োজনীয় মূলধনও নেই ব্যাংকগুলোর। ২০২৫ সালের শেষে ব্যাংক খাতের মূলধন সংরক্ষণ অনুপাত ছিল ঋণাত্মক ২ দশমিক ৬৪ শতাংশ। ফলে খেলাপি ঋণ ও মূলধন ঘাটতি— দুই সংকটে চাপে রয়েছে ব্যাংক খাত।
গতকাল শনিবার রাজধানীর শ্যা...