কৃত্রিম
বুদ্ধিমত্তা বা এআইয়ের তথ্য কতটা বিশ্বাসযোগ্য, মানুষের সিদ্ধান্ত ও আচরণে এর কী ধরনের
প্রভাব পড়তে পারে এবং প্রযুক্তিটি কীভাবে নিরাপদ ও দায়িত্বশীলভাবে ব্যবহার করা যায়,
এসব বিষয় নিয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত তিন দিনের ‘কর্নেল
প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা ও সমাজ’ শীর্ষক কর্মশালা শেষ হয়েছে।
শুক্রবার (২
অক্টোবর) বিভিন্ন আলোচনা ও কার্যক্রমের মধ্য দিয়ে কর্মশালার শেষ দিনের আয়োজন
সম্পন্ন হয়। এর আগে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের অধিবেশন পরিচালনা করেন কর্নেল
প্রযুক্তির অধ্যাপক মোর নামান...