নরসিংদীর রায়পুরা উপজেলার মেঘনা নদীর তীর ঘেঁষে গড়ে উঠছে নরসিংদী ইকোনমিক জোন (বিশেষ অর্থনৈতিক অঞ্চল)। প্রায় এক হাজার একর জমির এ বিশেষ অর্থনৈতিক অঞ্চলটি পূর্ণাঙ্গভাবে চালু হলে সৃষ্টি হবে প্রায় ২৫ হাজার কর্মসংস্থান। মেঘনা গ্রুপের প্রকল্পটি আমূল পাল্টে দেবে রায়পুরা তথা নরসিংদীর আর্থসামাজিক চিত্র ও মানুষের জীবনযাত্রার মান। পুরো দেশের অর্থনীতির পালে হাওয়া দেবে মেঘনাপাড়ের এ অর্থনৈতিক অঞ্চলটি। তবে এ প্রকল্পের কারণে মেঘনা নদীর জীববৈচিত্র্য, মৎস্যসম্পদ ও স্থানীয় পরিবেশের যাতে কোনো ক্ষতি না হয়, সে বি...