মানুষের হাসি শুধু মুখের অভিব্যক্তি নয়; কখনো কখনো
তা হয়ে ওঠে হৃদয়ের ভাষা। একটি কোমল হাসি কমিয়ে দিতে পারে দূরত্ব, আপন করে
নিতে পারে কোনো অপরিচিতকে,
স্বস্তি এনে দিতে পারে কোনো দুঃখী মানুষের মনে। মহানবী (সা.)-এর হাসির মধ্যেও
ছিল এমন এক অনন্য নান্দনিকতা; যেখানে মিশে থাকত সৌজন্য, সংযম, মমতা ও হৃদয়ের প্রশান্তি। তাঁর হাসিতে
অট্টহাস্য ছিল না। তাঁর
মোবারক চেহাড়ায় ফুটে উঠত মৃদু হাসি বা মুচকি হাসির কোমল আলো।
আয়েশা (রা.) মহানবী (সা.)-এর হাসির ধরন সম্পর্কে বলেছেন,
مَا
رَأَيْتُ النَّبِيَّ صلى الله علي...