মদিনার আকাশে সেদিন যেন বিষণ্নতার ছায়া। জাবির ইবনে
আবদুল্লাহ (রা.)-এর পিতা ইন্তেকাল করেছেন। আপনজন হারানোর শোকের সঙ্গে এবার যোগ
হয়েছে আরও এক কঠিন দায়িত্ব। তার পিতা রেখে গেছেন ঋণ। ঋণের বোঝা শুধু মৃত ব্যক্তির
ওপরই থাকে না, উত্তরাধিকারীদের
হৃদয়েও তার ভার এসে পড়ে। জাবির (রা.)-এর পিতার ওপর ছিল প্রায় ত্রিশ ওয়াসাক ঋণ।
সে সময় খেজুর ছিল মদিনার অন্যতম প্রধান সম্পদ। জাবির (রা.)
ভাবলেন, বাগানের
খেজুর দিয়ে যদি পাওনাদারদের ঋণ পরিশোধ করা যায়, তাহলে হয়তো বাবার দায়মুক্তি হবে।
তিনি পাওনাদারদের কাছে প্রস্তাব...