মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শৈশবের সঙ্গে কয়েকজন মহীয়সী
নারীর নাম গভীরভাবে জড়িয়ে আছে। জন্মের পর তাঁর মা আমিনা বিনতে
ওয়াহাব
তাঁকে দুধ পান করিয়েছেন। এরপর মক্কার প্রচলিত রীতি অনুযায়ী তিনি দুধমায়ের কাছে
লালিত-পালিত হন। তাঁর দুধমাতাদের মধ্যে নির্ভরযোগ্য সূত্রে সবচেয়ে প্রসিদ্ধ হলেন সাওবিয়া
(ثُوَيْبَة) ও হালিমা
সাদিয়া (حَلِيمَة السَّعْدِيَّة)।
রাসুলুল্লাহ (সা.)-এর জন্মের পর তাঁর মা আমিনা (রা.) তাঁকে কত
দিন দুধ পান করিয়েছেন,
এ বিষয়ে নির্ভরযোগ্য সূত্রে সুনির্দিষ্ট সময় পাওয়া যায় না। তাই নির্দিষ্...