মানুষের চরিত্রের নানা দোষের মধ্যে কিছু দোষ আছে, যা শুধু
ব্যক্তিগত পাপেই সীমাবদ্ধ থাকে না; বরং সমাজে অবিশ্বাস, বিভেদ ও
শত্রুতার জন্ম দেয়। দ্বিমুখিতা এমনই একটি ভয়াবহ নৈতিক ব্যাধি। একজন দ্বিমুখী
ব্যক্তি এক পক্ষের কাছে এক ধরনের কথা বলে, আবার অন্য পক্ষের কাছে গিয়ে সম্পূর্ণ
ভিন্ন কথা বলে। নিজের স্বার্...