রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল
দয়া, মমতা, সহানুভূতি ও
কোমলতার অপূর্ব সমন্বয়। তিনি শুধু একজন নবী ছিলেন না, বরং সমগ্র
সৃষ্টিজগতের জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছিলেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ
তায়ালা বলেছেন,
وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ
‘আমি
আপনাকে বিশ্বজগতের জন্য রহমতস্বরূপই প্রেরণ করেছি।’ (সুরা আল-আম্বিয়া, আয়াত : ১০৭)
তাঁর কোমলতা দুর্বলতার পরিচয় ছিল না; বরং তা ছিল মানুষের হৃদয় জয় করার
এক অসাধারণ শক্তি।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি...