মানুষের জীবনে
জ্ঞান, সম্পদ,
ক্ষমতা ও মর্যাদার চেয়ে সুন্দর চরিত্রের
মূল্য অনেক বেশি। আর মানব ইতিহাসে উত্তম চরিত্রের সর্বোচ্চ আদর্শ হলেন মহানবী হজরত
মুহাম্মদ (সা.)। তাঁর জীবন ছিল সৌন্দর্য, সৌম্যতা, ক্ষমা, বিনয় ও মানবিকতার এক অনুপম সমন্বয়। পবিত্র
কোরআসে মহান আল্লাহ তাআলা তাঁর সম্পর্কে ঘোষণা করেছেন,
‘নিশ্চয়ই আপনি
মহান চরিত্রের ওপর প্রতিষ্ঠিত।’ (সুরা আল-কলম,
আয়াত : ৪)
আবু আবদুল্লাহ
আল-জাদালী (রাহ.) বলেন, তিনি হজরত আয়েশা (রা.)-কে রাসুলুল্লাহ (সা.)-এর চরিত্র
সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেছে...