ঢাকার নবাবগঞ্জ উপজেলা সদরের ব্যস্ত বাজারের এক পাশে দাঁড়িয়ে আছে বহুতল একটি ভবন। বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই, এটি মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত একটি কমপ্লেক্স। ভবনের চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে বাজারের ময়লা-আবর্জনা, ভেতরে ভাঙচুরের চিহ্ন।
স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যা নামলে ভবনটি পরিণত হয় মাদকসেবীদের আড্ডাস্থলে। প্রায় ২ কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনটি দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় এখন অব্যবস্থাপনা ও অবহেলার প্রতীক হয়ে দাঁড়িয়েছে।
উপজেলা প্রকৌশল অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৫ সালের ১ কোটি ৭৯ লাখ ১৩ হাজার ৮১৫ ট...