মানুষের হৃদয়ে পৌঁছানোর একটি পথ আছে, আর সে পথটি
জিহ্বা দিয়ে শুরু হলেও গিয়ে মেশে হৃদয়ে। একটি কোমল বাক্য যেমন শুকিয়ে যাওয়া মনকে
সজীব করে তুলতে পারে,
তেমনি একটি কঠিন শব্দ কখনো কখনো বছরের পর বছর ধরে গড়ে ওঠা সম্পর্ককে মুহূর্তেই
ভেঙে দিতে পারে। তাই কথোপকথন শুধু শব্দের বিনিময় নয়, এটি চরিত্রের প্রকাশ, হৃদয়ের
পরিচয় এবং মানুষের প্রতি মানুষের দায়বোধের এক গুরুত্বপূর্ণ ভাষা।
নবীজির কথোপকথন ছিল সত্য ও সৌন্দর্যের অপূর্ব সমন্বয়। রাসুলুল্লাহ
(সা.) বলেছেন, ‘কোনো কাজে কোমলতা থাকলে তা তাকে সৌন্দর্যমণ্ডিত করে,...