হাসি মানুষের
স্বভাবের অংশ। জীবনের ক্লান্তি, দুশ্চিন্তা ও ব্যস্ততার মাঝে একটি আন্তরিক হাসি মনকে
প্রশান্ত করে, সম্পর্ককে দৃঢ় করে এবং পারস্পরিক ভালোবাসা বাড়িয়ে দেয়। তাই
ইসলাম হাসি-রসিকতাকে নিষিদ্ধ করেনি। বরং এমন হাস্যরসের শিক্ষা দিয়েছে,
যা মানুষের হৃদয়ে আনন্দ সৃষ্টি করবে,
কিন্তু কাউকে কষ্ট দেবে না। নবী করিম
(সা.)-এর জীবন আমাদের সামনে এমনই একটি ভারসাম্যপূর্ণ আদর্শ তুলে ধরে।
নববী শিক্ষার
আলোকে সুন্নাহসম্মত হাস্যরসের কয়েকটি মৌলিক আদব রয়েছে। (১)
রসিকতার মধ্যেও কখনো মিথ্যা বলা যাবে না।
(২) কার...