ছয় দশকের বেশি
সময় ধরে রঙ আর তুলিই সঙ্গী নবনূর আলীর। তার কথা লিখেছেন স্বপন চৌধুরী
রংপুর নগরের নিউ জুম্মাপাড়ার
ছোট্ট ঘরটিতে ঢুকলেই চোখে পড়ে সারি সারি ক্যানভাস। কোনোটিতে রঙতুলিতে আঁকা মেঠোপথ,
কোনোটিতে নদীতে ভাসছে নৌকা, কোথাও আবার গোধূলির আলোয় গাঁয়ে ফিরছে গরুর পাল। দেয়ালের
সঙ্গে হেলান দিয়ে রাখা অসমাপ্ত কয়েকটি ছবি, টেবিল জুড়ে ছড়িয়ে আছে রঙতুলি আর প্যালেট।
এক কোণে বসে সাদা ক্যানভাসে ধীরে ধীরে রঙের পরত বসাচ্ছেন একজন মানুষ। বয়স সত্তর ছুঁইছুঁই,
নিবিষ্ট মনে ক্যানভাসে দিয়ে যাচ্ছেন তুলির আঁচড়।
যেন ফিরে যাচ...