শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ, দ্রুত নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন, নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত করা এবং শতভাগ উৎসব ভাতাসহ আট দফা দাবি জানিয়েছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট।আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের জহুরুল হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সংগঠনটির চেয়ারম্যান মো. সেলিম ভূঁইয়া।দেশের প্রায় ৯৭ শতাংশ শিক্ষার দায়িত্ব পালন করেও চাকরির নিরাপত্তাহীনতায় ভুগছে দাবি করে সেলিম ভূঁইয়া বলেন, ‘বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চাকরির নিরাপত্তা,...