কয়েক বছর আগে বুড়িগঙ্গা নদীর তীরে দাঁড়িয়ে এক মাঝির সঙ্গে কথা হয়েছিল। তিনি বলেছিলেন, ‘আগে এই পানি হাতে নিলে নদীর গন্ধ পাওয়া যেত, এখন কারখানার গন্ধ পাই।’ কথাটি তখন সাধারণ আক্ষেপের মতো শুনেছিলাম। পরে মনে হয়েছে, ওই একটি বাক্যের মধ্যে ঢাকার নদীদূষণের পুরো অর্থনীতি লুকিয়ে রয়েছে। নদী একই জায়গায় আছে, পানি বয়ে যাচ্ছে, নৌকাও চলছে; শুধু তার ব্যবহার বদলে গেছে। মানুষের জীবিকা ও জনজীবনের সম্পদ ধীরে ধীরে কারখানা, পয়োবর্জ্য এবং নগরের বর্জ্য বহনের বিনামূল্যের ব্যবস্থায় পরিণত হয়েছে।
বিআইডব্লিউটিএ জরিপের তথ্য অনুয...