তিস্তার ভয়াবহ ভাঙনে ঘরবাড়িসহ ফসলি জমি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন রংপুরের নদীতীরবর্তী এলাকার বাসিন্দারা। ভাঙনরোধে কার্যকর উদ্যোগ না থাকার অভিযোগ তুলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) রংপুর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন নদীপাড়ের মানুষজন।আজ রবিবার দুপুরে নগরীর আলমনগরে পাউবো কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা। পরে কার্যালয় ঘেরাও করে ভাঙনকবলিত এলাকায় দ্রুত জিওব্যাগ ফেলে নদীভাঙন প্রতিরোধসহ স্থায়ী সমাধানের দাবি জানান।বিক্ষোভকারীদের অভিযোগ, চলতি মৌসুমে কয়েক দফা ভাঙনে অনেক পরিবার তাদের বসতভিটা, আব...