খুলসী পয়েন্টের জলকপাট (রেগুলেটর) অপসারণ করে করতোয়া পুনঃখননের দাবি জানিয়েছে বগুড়াবাসী। নদীতে বর্জ্য ফেলা বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তারা।করতোয়ার সুরক্ষায় করণীয় নির্ধারণে গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত হয় এক গণশুনানি। বগুড়ার এনজিও ফোরাম মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে তোলা হয় এসব দাবি। অংশ নেন নদীপাড়ের ক্ষতিগ্রস্ত মানুষ, মৎস্যচাষী, কৃষক, পরিবেশবিদ, শিক্ষাবিদ, নাগরিক সমাজের প্রতিনিধি ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।করতোয়ার ভাটির এলাকা সিরা...