যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনের (এফইসি) ওয়েবসাইটে হ্যাকারদের হামলার ঘটনায় সংস্থাটির ইলেকট্রনিক নথি দাখিল ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। ৩ নভেম্বরের মধ্যবর্তী
নির্বাচনের এক সপ্তাহ আগে এ ঘটনা ঘটল। রয়টার্সের দেখা একটি ইমেইল থেকে এ তথ্য জানা গেছে।
এফইসি জানিয়েছে, তাদের আইটি কর্মীরা সেবা পুনরায় চালু করতে কাজ করছেন। সোমবার রাত ১০টার দিকে (যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময়) ব্যবস্থাটি বন্ধ হয়ে যায়। মঙ্গলবার রাত ৮টার দিকে প্রকাশিত হালনাগাদ তথ্যে বলা হয়, সমস্যাটি শনাক্ত করা হয়েছে এবং সমাধান কার্যক...