হোয়াটসঅ্যাপে বড়
পরিবর্তন আনছে মেটা। শিগগিরই ফোন নম্বরের পরিবর্তে নিজেদের পছন্দের একটি ইউজারনেম
ব্যবহার করে অন্যদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন ব্যবহারকারীরা। নতুন এ সুবিধা চালু
হলে কারও সঙ্গে চ্যাট শুরু করতে ফোন নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।
ব্যবহারকারীদের
ব্যক্তিগত গোপনীয়তা আরও শক্তিশালী করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ।
মোবাইল নম্বর একটি ব্যক্তিগত তথ্য, যা মানুষের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের
সঙ্গে যুক্ত। নতুন কারও সঙ্গে যোগাযোগ বা কোনো গ্রুপে যোগ দেওয়ার সময় অনেক...