বাংলাদেশের কর-জিডিপি
অনুপাত দীর্ঘদিন ধরেই দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর তুলনায় কম। উন্নয়ন ব্যয়, সামাজিক
নিরাপত্তা কর্মসূচি এবং অবকাঠামো বিনিয়োগের জন্য সরকারের রাজস্ব বাড়ানোর প্রয়োজনীয়তা
নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু রাজস্ব বৃদ্ধির কৌশল এমন হওয়া উচিত, যাতে তা ব্যবসার
বিকাশকে নিরুৎসাহিত না করে। করনীতি ব্যবসা সক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হলে স্বল্পমেয়াদে
রাজস্ব বাড়লেও দীর্ঘমেয়াদে বিনিয়োগ, কর্মসংস্থান এবং কর প্রতিপালন— সবকিছুই ক্ষতিগ্রস্ত
হতে পারে। এ বাস্তবতায় ক্ষুদ্র ও মাঝারি...