শিক্ষার্থীদের
হাতে ২০২৮ সালে নতুন কারিকুলাম বা শিক্ষাক্রমে বই দিতে চায় সরকার। সে লক্ষ্যে শুরু
হয়েছে কার্যক্রম। তবে চাপিয়ে দেওয়া হবে না একতরফা সিদ্ধান্ত। এর বদলে নেওয়া হবে শহর
থেকে গ্রাম, হাওর থেকে পাহাড়— সব এলাকার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার
মানুষের মতামত। আজ রবিবার শুরু হচ্ছে আনুষ্ঠানিক মতামত নেওয়ার কাজ। প্রথম ধাপে শোনা
হবে দেশের প্রথিতযশা শিক্ষাবিদ, সংবাদপত্রের সম্পাদক, বুদ্ধিজীবী, চিকিৎসক, প্রকৌশলী
এবং শিক্ষাসংশ্লিষ্ট বিভিন্ন স্তরের ব্যক্তিদের পরামর্শ।
এই সংস্কার...