চলতি মাসের শেষ দিন, অর্থাৎ ৩০ জুন শেষ হতে যাচ্ছে প্রকল্পের মেয়াদ। পরিস্থিতি যখন এমন, তখনো স্বাক্ষরিত হয়নি ঋণ চুক্তি। তবে আশার কথা, ঋণ পাওয়া যাবে নিশ্চিত হয়েছে এমন নিশ্চয়তা। এ চিত্র বগুড়া-সিরাজগঞ্জ রেললাইনের। প্রকল্পটি বাস্তবায়ন হওয়ার কথা ছিল ভারতীয় অর্থায়নে। ভারত ঋণ বন্ধ করলে অন্তর্বর্তী সরকার সরিয়...