ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল নটর ডেম কলেজের শিক্ষার্থী রায়হান মাহমুদকে। অসুস্থ শরীর নিয়েই অংশ নিতে হয়েছে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায়। পদার্থবিজ্ঞান ও রসায়নের একাধিক পরীক্ষা দিয়েছেন হাসপাতাল থেকে আসা-যাওয়ার মধ্যে। সব প্রতিকূলতা পেরিয়ে এবার এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছেন তিনি।আজ শনিবার ফল প্রকাশের পর নিজের অনুভূতি জানাতে গিয়ে রায়হান বলেন, ‘পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের পরীক্ষার দিন ডেঙ্গুতে আক্রান্ত হই। পরীক্ষা দিয়ে হাসপাতালে ভর্তি হই। পরে হাসপাতাল থেকে এসে পরীক্ষা দিয়েছি।...