বাসের নাম বদলাবে, বদলাবে কোম্পানির পরিচয়। কিন্তু বাসগুলো থাকবে সেই পুরনোই। ভাড়া আদায়ে ই-টিকেটিংয়ের বদলে চলতে থাকবে প্রচলিত অবৈধ ওয়েবিল। চালকদের বেতনভিত্তিক নিয়োগ ও মালিকদের লভ্যাংশ বণ্টনের ব্যবস্থাও হচ্ছে না কার্যকর। অথচ এসব পরিবর্তন আনার লক্ষ্যেই নেওয়া হয়েছিল বাস রুট রেশনালাইজেশনের উদ্যোগ। পাঁচ বছর আগে ‘ঢাকা নগর পরিবহন’ পরীক্ষামূলক চলাচল ব্যর্থ হওয়ার পর এবার নতুন নামে আসছে ‘সিটি পরিবহন’। কিন্তু আগের উদ্যোগের ব্যর্থতার কারণগুলো দূর না করেই শুরু হচ্ছে জোড়াতালির নতুন পরীক্ষা।
ছয়টি রুটে আগামী ১ নভ...