এখনো এই ঢাকা শহরের বুকে বিচরণ করে মেছো বিড়াল, বনবিড়াল, শিয়াল, বাঘডাশা, শজারুর
মতো বন্যপ্রাণী। কিন্তু আর কতদিন তারা এ নগরায়ণের চাপ সামলে টিকে থাকতে পারবে? লিখেছেন
ইশতিয়াক হাসান
কিছুদিন আগে পুরাতন বিমানবন্দর এলাকায় রাতে শজারু
ঘুরে বেড়ানোর কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোড়ন তোলে। আরও আগে পূর্বাচলে
মেছো বিড়ালের বাচ্চা ঘিরে রীতিমতো ‘বাঘ আতঙ্ক’ তৈরি হয়। মানুষের অত্যাচারে বন্যপ্রাণীদের
এমন কোণঠাসা পরিস্থিতিতেও ঢাকা শহরের মিরপুর, ঢাকা সেনানিবাস, পুরাতন বিমানবন্দর, উত্তরা,
পূর্বাচল কি...