বাইরে থেকে সাধারণ একটি বাড়ি। দরজায় তালা। ভেতরে চলছিল ভিন্ন এক কারবার। তৈরি হচ্ছিল বিদেশি নামীদামি প্রতিষ্ঠানের নামে ফুড সাপ্লিমেন্ট। প্যাকেটের গায়ে যুক্তরাজ্য, জাপান, যুক্তরাষ্ট্র কিংবা মালয়েশিয়ার পরিচয়। দাম দুই থেকে তিন হাজার টাকা। অথচ উৎপাদনের ঠিকানা রাজশাহীর বাঘা।অনলাইনে অর্ডার নেওয়া হতো। কুরিয়ার সার্ভিসে পৌঁছে যেত ক্রেতার ঠিকানায়। এভাবেই বিদেশি ব্র্যান্ডের মোড়কে বাজারজাতের প্রস্তুতি চলছিল বিপুল পরিমাণ নকল ফুড সাপ্লিমেন্টের। শেষ পর্যন্ত সন্ধান মেলে গোপন কারখানাটির। অভিযানে জব্দ করা হয় প্রায় দ...