রাজশাহীর নওহাটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি হাই স্কুল থেকে এসএসসি পাস করে চমক দেখিয়েছেন ৫৪ বছর বয়সী আলী আকবর। জীবনের যে সময়ে এসে অনেকেই পড়াশোনার কথা ভাবেন না, সেই বয়সে নতুন করে বই-খাতা হাতে তুলে নিয়েছিলেন তিনি। এবার জিপিএ ৪ দশমিক ৩৫ পেয়ে এসএসসি পাস করেছেন। তার এই সাফল্য যেন প্রমাণ করল, শিক্ষার কোনো বয়স নেই।আলী আকবর নাটোরের বাগাতিপাড়া পৌরসভার পেড়াবাড়িয়া মহল্লার মোল্লা শেখ খোকার ছেলে। ছোটবেলা থেকেই অভাব ছিল তার নিত্যসঙ্গী। বাবার সঙ্গে সংসারের হাল ধরতে গিয়ে থেমে যায় পড়াশোনা।ইচ্ছা ছিল পড়াশোনা করার। কিন...