ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় শুরু করলেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী ধ্বনি ভানুশালী। দীর্ঘদিনের প্রেমিক যশ ভানুশালীর সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন তিনি। সামাজিক মাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করে ভক্তদের সুখবরটি জানিয়েছেন এই গায়িকা।শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যশের সঙ্গে তোলা কয়েকটি ছবি শেয়ার করেন ধ্বনি। ছবিগুলোর সঙ্গে ক্যাপশনে তিনি লেখেন, ‘Found me my cupcake for life. Said yessss’। বাংলায় যার অর্থ, ‘জীবনের জন্য আমার কাপকেককে খুঁজে পেয়েছি। হ্যাঁ বলে দিয়েছি।’ধ্বনির শেয়ার করা ছবিগু...